রাগটা হুটহাট এসে চলে যায়
অভিমানটা দীর্ঘ হয়,
তবে তোমার সাথে দূরত্ব বাড়ায় না,
অপেক্ষা করায়।
ফিরে আসবে এমন একটি অপেক্ষায় ক্যালেন্ডারের
সংখ্যায় সবুজ বৃত্ত আঁকা হয়।
অভিমান থাকলে ভালোবাসাও বাড়ে
তবে অবহেলায় বিষিয়ে গেলে
সবুজ বৃত্ত আঁকা হয় না।
অভিমান,অপেক্ষা সব নিঃশেষ করে দিয়ে হারিয়ে যায় পৃথিবীর এক প্রান্তে অথবা মৃত্যুর দেশে।