শ্মশান কুলি
কাব্য সুমী সরকার
শ্মশান কুলিটা এদিকে আসার কথা নয়,এখানে তো মানুষের গাদাগাদিতে আকাশেও ঠাঁই হয় না পাখিদেরআকাশ সমান বিল্ডিং দেখেঅভিশাপ দেয় পাখিকুল তাদের সূত্র চুরির দায়ে।কোণঠাসা হয়ে এদিক সেদিক লুকিয়ে কাঁদে। শ্মশান কুলিটা ফিরে আসছে,মানুষ পাখিদের গিলে খায় বলেসে ফিরে আসছে আবারপ্রতিশোধ নিবে এবার… রাত নেমে আসলে দু’পেয়েগুলো যখন ক্লান্ত হয়বিছানায় গা এলিয়ে স্বপ্ন বা দুঃস্বপ্নে মাতে, তখন সে আসে; শ্মশান কুলি তার নামবাড়ির কোনো একটা কোণা থেকে আওয়াজ দেয়নিতে এসেছি, চলে আয়, বলতেই থাকে…তোরা তো সব গ্রাস করিসএবার আমি তোদের নোংরা বিবেকসহ পঁচা বাসি দেহ খাবো,জানান দিয়ে হাসে। পাখিদের কোনো ধর্ম নেইমানুষেরা তবু তার নাম দিয়েছে শ্মশান কুলি,তুমি যে ধর্মেরই হও না কেনসে তোমার শবদেহের প্রতীক্ষায়….