Skip to content

ময়মনসিংহের সোনালী ব্যাংকের দ্রুত, সহজ ও প্রযুক্তি নির্ভর গ্রাহক সেবার অঙ্গীকার

Spread the love

ডেস্ক রিপোর্ট:

২৯ অক্টোবর ২০২৫, ময়মনসিংহ:

“তারুণ্যের শক্তি উদ্বুদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য’’ প্রতিপাদ্য সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি সারাদেশে চলছে “তারুণ্যের উৎসব–২০২৫”। এ উপলক্ষ্যে ব্যাংকটি শুরু করেছে বিশেষ গ্রাহক সেবা পক্ষ। গত ১৯ অক্টোবর থেকে ময়মনসিংহ কর্পোরেট শাখায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

আজ, ২৯ অক্টোবর গ্রাহক সেবা পক্ষ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় অনুষ্টানে ৪০ জন তরুন গ্রাহক উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ কর্পোরেট শাখার শাখা প্রধান, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হাসান হাফিজুর রহমানের সভাপতিত্ত্বে এসময় আরও উপস্থিত ছিলেন শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব আতাউর রহমান, ফাহমিদা বেগম ও মো. ওমর আলী,
শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসারগন জনাব-মো. আনোয়ারুল হক, মোহাম্মদ আবুল ফজল, তোফাজ্জল হোসেন, মাশরুফা তানজিলা, তারিকুল ইসলাম ও তানিয়া তানবীন, যুগ্ম জিম্মাদার (সাধারণ) মাহমুদুল হাছান, জিবি ইনচার্জ রিয়াদ হোসাইন, চালান সেকশন ইনচার্জ মতিউর রহমান, ব্যাচ ইনচার্জ আব্দুল মান্নান, ইসলামিক উইন্ডো ইনচার্জ মাহফুজুর রহমান, সিটি সেকশন ইনচার্জ নজরুল ইসলাম সহ শাখার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানের শুরুতেই সোনালী ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব আতাউর রহমান।
উপস্থিত তরুনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমজাদ শ্রাবণ ও শাহীনূর আলম শাহীন।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ কর্পোরেট শাখার শাখা প্রধান, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব হাসান হাফিজুর রহমান গ্রাহক সেবা পাক্ষিকে তরুণ গ্রাহকসহ সকল শ্রেণির মানুষকে দ্রুত, আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের আশ্বাস দেন। গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও দ্রুত, সহজ ও প্রযুক্তি নির্ভর করতে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এছাড়াও তিনি জানান, গ্রাহকসেবার মানোন্নয়ন,নতুন গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্যও বিশেষ পরামর্শ সেবা দেওয়া হচ্ছে, যাতে তারুণ্যের শক্তিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় যুক্ত করা যায়।

অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেন শাখার সিনিয়র অফিসার মশিউর রহমান ও সিনিয়র অফিসার আইটি এস এম ফকরুল হাসান। সঞ্চালনা করেন শাখার সিনিয়র অফিসার রাহাতুল রাফি।

সোনালী ব্যাংকের এই বিশেষ আয়োজনকে ইতোমধ্যেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সেবা গ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *