ফাহমিদা হাসান শেফা
সেকি, ৩৬০° কোণে ঘুরে গেলে যে!
আরেহ বোকা ছেলে!
আমি তোহ ক্যাপেচিনো বিকেল চাইনি,
তথাকথিত কোনো লংড্রাইভ ভ্রমণ চাইনি,
কিংবা বিলাসবহুল কোনো ফ্ল্যাটের গন্ডি আমি চাইনি,
সত্যি বলছি,
প্রাচুর্যের কোনো ইটপাটকেলের কাবু আমি নই,
সুখের নায়ের কথা ,,,,,,,, বলছি শোনো কই।
মেঘলা মিঠাই দিন হবে,
শুক্লাদ্বাদশ রাত হবে,
রং লেবু দিয়ে চা হবে,
গল্পসময় কথা হবে,
তারপর ঝুম বৃষ্টিতে নাহয় ভিজবো তবে!
অপরাহ্নের মৃদু বাতাসে,
ছুটন্ত ঔ মেঘলা আকাশে,
তোমার ওই মৃদু মায়ায়,
এলোচুল যেন জটলা পাকায়।
তারপর মোর কবিতাছড়া,
বলে শোনাবো সে কি মায়া!
চুপটি কেনো এবার বলো,
পলকখানি ফেলে দেখো!
সেকি বোকা ছেলে!
ছলছলে চোখে ফ্যালফ্যালে চেয়ে,
মুখটা এমন গোমরা করে,
কথাটুকুন শুধু গিলছো!
আচ্ছাহ্,নাইবা দেখলাম মিঠাই আকাশ,
নাইবা মাখি মৃদু বাতাস,
বৃষ্টিতে আজ নাইবা ভিজে,
এলোচুলো বেধে নিয়ে,
তবু পাশে থাকো বোকা ছেলে।