ঝরা পাতার মত পদদলিত হতে হতে
আমার নিথর মন উঁকি দিয়ে দেখে-
কত সাবলীল, কত সজীবতায় ঘেরা চারপাশ!
আর অন্তসারশূন্য এই আমি!
আভরণহীন এক জীবন!
অদৃষ্টের অচলায়তন!
মুখোশে খ্যাতি লাভ কিংবা
চাতুর্য কৌশলে নিপুণতা
এই সকল কিছুতেই পিছিয়ে থাকা!
নিবেদনে ঘাটতি নেই
প্রচেষ্টার পরেও প্রাপ্তি নেই
বড্ড বেমানান লাগে নিজেকে!
কত রঙে রঙীন সবকিছু
কত শব্দে মুখরিত চারপাশ; অথচ-
আমিই কেবল বিবর্ণ নৈঃশব্দ্যের কবি!
ডিসেম্বর ১৮। ২০২৪
পৌষ ০৪। ১৪৩১
মধুবাগ, মগবাজার, ঢাকা