Skip to content

ফলের রাজা

Spread the love

বিল্লাল মাহমুদ মানিক

কেউ চেটে খায়, কেউ চুষে খায়
খায় অনেকে রস করে;
কাঁচা সবুজ, পাকলে হলুদ
রসে তা টসটস করে।

দুধের সাথে মিশিয়ে ভাতে
খেতে ভীষণ স্বাদ লাগে,
চাটনি করে না খেলে তা
জীবনটা বরবাদ লাগে।

মঠ আকৃতির মাঝারি গাছ
রাঙায় গ্রীষ্মকালে তা,
বৈশাখী ঝড় হানা দিলে
রয় না তখন ডালে তা।

ঝড়ের মাঝেই কুড়িয়ে ওটা
ভরায় ঝুড়ি সকলে,
মধুমাসের বেশিটাই রয়
দুই বর্ণাটার দখলে।

ছোট-বড় সবার প্রিয়
বাহারি সব নাম যে,
নানান স্বাদে-গন্ধে সেরা
ফলের রাজা আম যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *