জেবুননেসা হেলেন

দ্বার বন্ধ খাঁচায়
তুমি এসেছিলে উন্মুক্ত পাখি।
খাঁচার বিষাদ তোমার সইবে কেনো?
এখানে সবুজে প্লাস্টিক ঘ্রাণ,
এখানে শস্যে কেমিক্যাল প্রাণ।
উন্মুক্ত বায়ুতে যে
বায়ুথলিতে অক্সিজেন অবগাহন,
সে শুদ্ধি এখানে কোথায়, জান?
অর্পিত গার্হস্থ্য
প্রতি প্রাণে
দিনশেষে দীর্ঘশ্বাস…
কাকের বেসুরো গান।